ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আমলাতন্ত্র নিয়ে মিলনের মন্তব্য, নুর বললেন বাস্তবতা
নিজস্ব প্রতিবেদক: সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আমলাতন্ত্র নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ওই পোস্ট শেয়ার করে “বাস্তবতা” বলে মন্তব্য করেন, যা নিয়েও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
গত ১৫ মে দেওয়া ফেসবুক পোস্টে মাহবুব কবির মিলন আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনামূলক বক্তব্য দেন। পরে রবিবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে সেই পোস্টটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
নুরুল হক নুরের শেয়ার করা পোস্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করলেও, অনেকে আবার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
মাহবুব কবির মিলন তার পোস্টে আরও লেখেন, তিনি নিজেকে কখনোই “প্রথাগত আমলা” হিসেবে গড়ে তোলেননি। জেলা প্রশাসকদের আচরণ, পোশাক ও জনগণের সঙ্গে দূরত্ব নিয়েও তিনি মন্তব্য করেন এবং বলেন, আমলাতন্ত্রে এলআর ফান্ডসহ বিভিন্ন অনানুষ্ঠানিক তহবিল ব্যবস্থার কারণে অনেক সময় বিতর্ক তৈরি হয়।
তিনি আরও উল্লেখ করেন, চাকরি জীবনে তিনি প্রশাসনিক বিভিন্ন সংগঠন ও ক্লাবের কার্যক্রম থেকে দূরে ছিলেন এবং ব্যক্তিগতভাবে নিরিবিলি জীবনযাপন করেছেন। তার দাবি, তিনি সবসময় জনস্বার্থকে গুরুত্ব দিয়েছেন এবং কখনোই অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় দেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত