ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ও আশপাশের অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্ব বিবেচনায় আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর সরকার গঠনের প্রথম ১০ দিনের মধ্যেই কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় ১২ লাখ কৃষকের ঋণ ও সুদ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লা ও আশপাশের জেলাগুলোতে ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপাদিত হচ্ছে এবং এসব অঞ্চলের কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “সবকিছু বিবেচনা করেই আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। যত দ্রুত সম্ভব বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবার আগে দেশ, দেশটা সবার। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, মানুষ সেই ভিত্তিতেই আমাদের ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব।”
এ সময় সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে তারেক রহমান বলেন, “ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন করা হবে।”
এর আগে বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল