ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কুমিল্লায় ছিনতাইকারীদের হামলায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারকে সরকারি চাকরির মাধ্যমে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এ প্রক্রিয়ায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বিএনপির প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে চাকরির আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেন।
কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এখানে আসার সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এসেছি। তার নির্দেশ অনুযায়ী তোমাকে (উর্মী) দিয়ে এই আবেদনটি করালাম। তোমরা কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাবে। তখনই তোমার চাকরিতে যোগদানের ব্যাপারটাও চুড়ান্ত হবে।’
মনিরুল হক এমপি আরও বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি তোমাদের পাশে থাকবো। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কুমিল্লা ছেড়ে যেও না।’
নিহত বুলেট বৈরাগী ছিলেন একটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা-মা কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছেন। পরবর্তীতে তিনি পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরিতে যোগ দেন এবং পরিবারের দায়িত্বও সামলাতে শুরু করেন। তবে দুর্বৃত্তদের হামলায় তিনি প্রাণ হারান।
সবশেষে জানা গেছে, বুলেট বৈরাগীর স্ত্রী উর্মী হিরাকে সরকারি চাকরির মাধ্যমে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবারটির পাশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি