ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভিসা নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবল সমর্থকদের জন্য সুখবর দিয়েছে ট্রাম্প প্রশাসন। টিকিট থাকা সমর্থকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে, যদি তারা বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট দেখাতে পারেন। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করা দেশগুলোর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও এই সুবিধা পাবেন।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার জানান, ‘বিশ্বকাপের টিকিট কেনা যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড মওকুফ করছি।’
গত বছর চালু হওয়া এই ভিসা বন্ড কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার জামানত জমা দিতে হতো। প্রশাসনের দাবি ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এর আগে বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হলেও সাধারণ সমর্থকরা সেই সুবিধার বাইরে ছিলেন। গত আগস্টে চালু হওয়া ১২ মাসের পরীক্ষামূলক কর্মসূচিটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ ছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া দুর্বল বলে মনে করা হয় বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রেই এই বন্ড নীতি কার্যকর করা হয়েছিল। সফর শেষে দেশ ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল।
এদিকে ফিফা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, হোয়াইট হাউসের সঙ্গে যৌথভাবে সফল, স্মরণীয় ও রেকর্ড গড়া বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টারই অংশ এটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)