ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চীনে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু
আন্তর্জাতিক ডেস্ক: বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুর মধ্যেই মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত এই বৈঠক বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয়।
ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি প্রতিযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাশাপাশি ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।
চীনা সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, পুরো বিশ্ব এই বৈঠকের দিকে নজর রাখছে। তিনি বলেন, বর্তমানে বিশ্ব এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা গত এক শতাব্দীতে দেখা যায়নি। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিকে তিনি অস্থির ও দ্রুত পরিবর্তনশীল বলে উল্লেখ করেন।
অন্যদিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে, দুই পক্ষ আলোচনা করেই দ্রুত সমাধান করেছে। তিনি জানান, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই অতীতে নানা সংকট কাটিয়ে উঠেছেন তারা।
সম্প্রতি বাণিজ্য দ্বন্দ্ব, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে টানাপোড়েন বাড়ছিল। এমন পরিস্থিতিতে এই উচ্চপর্যায়ের বৈঠককে নতুন সমঝোতার সম্ভাবনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এর আগে বুধবার (১৩ মে) চীনে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত