ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যোগ্যতা ও গ্রেড বৈষম্য নিরসনে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীদের নিয়োগ যোগ্যতা সংশোধন ও গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১০ মে) বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী দীর্ঘদিন ধরে কলেজ ও মাদ্রাসা—উভয় শাখায় একই মন্ত্রণালয়ের অধীনে ল্যাব সহকারী পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পদটি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, ল্যাব ব্যবস্থাপনা, যন্ত্রপাতি সংরক্ষণ এবং বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এতে আরও বলা হয়, সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী মাদ্রাসার ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) নির্ধারণ করে ১৬তম গ্রেডে বেতন-ভাতা প্রদান করা হয়েছে, যা একটি সময়োপযোগী উদ্যোগ। তবে একই মন্ত্রণালয়ের অধীনে কলেজ শাখার ল্যাব সহকারীদের ক্ষেত্রে এখনো শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ ও পদমর্যাদা সংশোধনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে বৈষম্য তৈরি হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, একই দায়িত্ব পালনকারী একই পদে কর্মরতদের জন্য ভিন্ন নীতিমালা প্রণয়ন ন্যায্যতা ও প্রশাসনিক সামঞ্জস্যের পরিপন্থী। তাই কলেজ শাখার ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) নির্ধারণসহ ১৬তম গ্রেডে অন্তর্ভুক্ত করে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান