ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল vমাদ্রাসা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইতোমধ্যে পরিশোধ হলেও আসন্ন ঈদ বোনাস নিয়ে ইতিবাচক খবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
রোববার (১০ মে) অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদ বোনাস সংক্রান্ত ফাইল ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যেই চেক ছাড় হওয়ার কথা থাকায় আগামী সপ্তাহেই বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বোনাস ছাড় হতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭টি, ১ হাজার ২৮৫টি, ৯৯৩টি এবং ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত