ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আনন্দময় শিক্ষায় গড়ে উঠবে শিক্ষার্থীদের দক্ষতা: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীরাই মূল চালিকাশক্তি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তব জীবনে দক্ষতা ও মানবসম্পদ গঠনের প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, প্রচলিত ধারণা অনুযায়ী সবাইকে প্রথম বা দ্বিতীয় হতে হবে কিংবা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন চিন্তা এখন আর প্রযোজ্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করবে।
তিনি আরও বলেন, যারা খেলাধুলায় আগ্রহী তাদের জন্য ক্রীড়া ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করা হচ্ছে। একইভাবে গান, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহীদের জন্যও সুযোগ উন্মুক্ত করা হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষায় আগ্রহীদের জন্য কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মতো প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা শুধু বাংলা বা ইংরেজি নয়, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ বা অ্যারাবিক ভাষাও শিখবে, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে প্রশ্নপত্র ফাঁস বা নকলের কোনো সুযোগ থাকবে না এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণা ব্যাখ্যা করে তিনি বলেন, শিক্ষার্থীদের দলগত কাজের মাধ্যমে সহযোগিতা ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলা হবে। মুখস্থনির্ভর শিক্ষা থেকে সরে এসে সৃজনশীলতা বিকাশে জোর দেওয়া হবে।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, প্রতিটি স্কুলে অভিন্ন ইউনিফর্ম, ব্যাগ ও জুতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে স্কুল পর্যায়ে ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবারের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা, সততা ও সৃজনশীলতার ওপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান। যোগ্য নাগরিক গড়ে উঠলেই দেশ বিশ্বে সম্মানজনক অবস্থানে পৌঁছাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর