ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায়, বিস্তারিত দেখুন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। আদালত জানিয়েছে, ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইন ব্যবহার করে এত বিস্তৃত পরিসরে শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ইউনাইটেড স্টেটস অব ইন্টারন্যাশনাল ট্রেড ক্ষুদ্র ব্যবসায়ীদের করা এক মামলার রায়ে এই সিদ্ধান্ত দেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া শুল্কের বিরুদ্ধে ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হন। ২-১ ভোটের ব্যবধানে দেওয়া রায়ে আদালত শুল্ক আরোপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। তবে ভিন্নমত দেওয়া একজন বিচারক বলেন, এ পর্যায়ে বাদীপক্ষকে চূড়ান্ত বিজয়ী বলা এখনও সময়ের আগে হয়ে যাবে।
মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করেন, নতুন এই শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন মূলত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আগের একটি গুরুত্বপূর্ণ রায়কে পাশ কাটানোর চেষ্টা করেছে। এর আগে সুপ্রিম কোর্ট ২০২৫ সালে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর আওতায় ট্রাম্প প্রশাসনের আরোপ করা আরেক দফা শুল্ক বাতিল করেছিলেন। আদালতের ভাষ্য ছিল, ট্রাম্প প্রশাসন যে ধরনের বাণিজ্য ঘাটতির কথা বলেছে, তা মোকাবিলায় ওই আইন প্রয়োগ যথাযথ ছিল না।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের বার্ষিক ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য ঘাটতি এবং জিডিপির প্রায় ৪ শতাংশ সমপরিমাণ চলতি হিসাব ঘাটতির কারণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। তবে অনেক অর্থনীতিবিদ ও বাণিজ্য আইন বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন কোনো ‘ব্যালেন্স অব পেমেন্ট’ সংকটে নেই, যা এই ধরনের ব্যাপক শুল্ক আরোপকে ন্যায্যতা দিতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত