ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। শুনানিতে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি নথিভুক্ত করেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ‘দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা ঘাটতি’র অভিযোগে এ মামলা আবেদন করা হয়েছে।
আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান এবং রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা)কে আসামি করা হয়েছে।
গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষিকা, ৩ জন অভিভাবক ও ১ জন পরিচালকসহ মোট ৩৫ জন নিহত হন। আহত হয়ে ১৭২ জন দগ্ধ ও পঙ্গুত্ব বরণ করেন। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও প্রাণ হারান।
আবেদনে বলা হয়, সংশ্লিষ্টদের অবহেলা ও তদারকির ঘাটতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে অভিযোগ করা হয়, উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা ও অগ্নিদগ্ধদের সহায়তায় যথাযথ নির্দেশনা দিতে সংশ্লিষ্টরা ব্যর্থ হন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় সরকারপ্রধানের দায়িত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানটি তার অধীনস্থ ব্যবস্থাপনায় থাকায় তার দায়িত্ব ছিল। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ না দিয়ে তিনি দায়িত্বে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)