ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্বামী বদলের দাবি নিয়ে হাইকোর্টে দুই বোন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে এক ব্যতিক্রমধর্মী পারিবারিক ঘটনার জেরে আদালতে অস্বাভাবিক একটি আবেদন জমা পড়েছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই সহোদর বোন নিজেদের দাম্পত্য জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে দায়ের করা এই মামলার সূত্রপাত হয় একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে অভিযুক্তসহ সংশ্লিষ্টদের আদালতে হাজির করার নির্দেশ দেয়।
পরে আদালতে হাজির করা হলে অভিযোগে ‘অপহৃতা’ হিসেবে উল্লেখিত নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং এ বিষয়ে তিনি ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন।
অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে আগ্রহী নন এবং বোনের স্বামীর সঙ্গেই বসবাস করতে চান। আদালতে উপস্থিত হয়ে দুই বোনই পরস্পরের স্বামী পরিবর্তনের অনুমতি চান।
মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন, সংশ্লিষ্ট সবাই সাবালক হওয়ায় এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়; বরং এটি একটি পারিবারিক বিরোধ। আদালত আরও জানায়, বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
শেষ পর্যন্ত আদালত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেয়। এই ঘটনার পর স্থানীয় এলাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং বিষয়টি ব্যতিক্রমধর্মী মামলা হিসেবে নজর কাড়ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি