ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে, যেখানে আগামী ৩০ দিনের মধ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান সব অমীমাংসিত ইস্যুর সমাধানের আহ্বান জানানো হয়েছে। তেহরানের দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য সাময়িক যুদ্ধবিরতি বাড়ানো নয়, বরং দীর্ঘমেয়াদে সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার পাল্টা হিসেবে এই ১৪ দফা প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধসহ সব ধরনের শত্রুতার অবসানের দাবি জানানো হয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। বর্তমানে বিদ্যমান তিন সপ্তাহের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে টেলিফোনে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর আগে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান।
প্রস্তাবের বিভিন্ন ধাপে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে ইরান ‘শূন্য মজুদ নীতি’ অনুসরণ করে ৩.৬ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান ও তার মিত্রদের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, বিনিময়ে ইরানও কোনো ধরনের আক্রমণ করবে না।
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস বা অবকাঠামো ভেঙে ফেলার উদ্যোগ প্রত্যাখ্যান করা হয়েছে প্রস্তাবে। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে জব্দ অর্থ ধাপে ধাপে ছাড় করার কথা বলা হয়েছে।
তৃতীয় ধাপে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কৌশলগত সংলাপের প্রস্তাব দিয়েছে তেহরান, যার লক্ষ্য একটি সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ