ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাষ্ট্রক্ষমতা যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনিক পদও নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কাঠামোর প্রতিটি দায়িত্বকে সমান গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রক্ষমতা যেমন স্থায়ী নয়, তেমনি সরকারি পদগুলিও সাময়িক, এ বিষয়টি মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি এবং জনগণের সঙ্গে করা অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার।
এ সময় সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহারে সংযম বজায় রাখতে বাজার ও শপিংমলগুলোতে নজরদারি জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। পথে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে সাড়া দেন।
চার দিনব্যাপী এই সম্মেলন আগামী ৬ মে শেষ হওয়ার কথা রয়েছে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত