ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শতভাগ উৎসব ভাতা দাবিতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে আবারও মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
শনিবার (০২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ২০১৭ সাল থেকে চলমান আন্দোলনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ১৫ শতাংশ বাড়ি ভাড়া সরকার থেকে আদায় করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলে অনেকেই সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। তাদের যুক্তি ছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আন্দোলন ছাড়াই এসব দাবি পূরণ হবে। তবে বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের সময় এক ঈদুল ফিতর অতিবাহিত হলেও আসন্ন ঈদুল আজহার আগে উৎসব ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, শতভাগ উৎসব ভাতা বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় আবারও মাঠ পর্যায়ে কর্মসূচিতে যাওয়ার প্রয়োজন হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের