ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
জনগণের প্রত্যাশা পূরণে সরকার দায়বদ্ধ: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং তা বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্পিকার এসব কথা বলেন।
এসময় তিনি বলেছেন, দেশে মানসম্মত ও কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের জনগণ এবং প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
তিনি আরও জানান, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ তুলে স্পিকার বলেছেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ ও দৃঢ়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের জনগণের সমর্থনের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার পদ্ধতি অনুসরণ করে এবং ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণ এবং অভিবাসন সংকট ও এর সমাধান নিয়ে মতবিনিময় করেন।
এ সময় হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে। তিনি চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি উল্লেখ করে জানান, ব্রিটিশ সরকার যেকোনো যুদ্ধ ও সংঘাত নিরুৎসাহিত করে এবং শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে।
হাইকমিশনার জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।
জবাবে স্পিকার যুক্তরাজ্যের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বর্ণাঢ্য আয়োজনে ঢাবি অ্যালামনাই ইউকের বর্ষবরণ ও বার্ষিক সভা অনুষ্ঠিত
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা