ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হবে না রিজভী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে বিকৃত বা ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্ত ও আত্মত্যাগের ইতিহাস, যা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।
রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটাবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারে এবং ইতোমধ্যে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনা পৌঁছে দিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বিবেচনায় তরুণ প্রজন্মের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি বৈশ্বিক পরিস্থিতির প্রভাব হলেও এর সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। ছাদে সোলার প্যানেল স্থাপনে কর-সুবিধা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।
স্বাস্থ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জরুরি। জনগণের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত