ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দেশীয় গো-কার্ট চালিয়ে তরুণকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশীয় উদ্ভাবনে তৈরি একটি গো-কার্ট ঘিরে আলোচনায় এসেছেন এক তরুণ উদ্যোক্তা, যিনি নিজ হাতে তৈরি রেসিং কারটি প্রদর্শন করেন প্রধানমন্ত্রীর কাছে। তার এই উদ্যোগে মুগ্ধ হয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রিজওয়ান রশিদ। এ সময় তিনি নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। নতুন এই যানটি আগ্রহভরে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী এবং নিজেই চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজের তৈরি গো-কার্টের স্টিয়ারিং দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রিজওয়ান রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন এটা কখনো কল্পনাও করেননি। বিষয়টি তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তিনি আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে গো-কার্টটি চালিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে নিজের এই উদ্ভাবনের পেছনের গল্পও তুলে ধরেন রিজওয়ান। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার উৎসাহেই তিনি এ কাজে হাত দেন। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময় কাজে লাগাতে কিছু করার চিন্তা থেকেই গো-কার্ট তৈরির উদ্যোগ নেন তিনি। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দেওয়া হলেও তার আগ্রহ ছিল গাড়ির প্রতি। আর্থিক সীমাবদ্ধতার কারণে নিজেই তৈরি করেন এই যানটি।
গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তরুণ এই উদ্ভাবকের প্রশংসা করে বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন