ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সংসদীয় শিষ্টাচার মানতে এমপিদের কঠোর সতর্ক করলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ করে সংসদ কক্ষে প্রবেশ ও প্রস্থানের সময় স্পিকারের চেয়ারের প্রতি যথাযথ সম্মান না দেখানো নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে বিভিন্ন সংসদীয় রীতিনীতির ব্যত্যয় লক্ষ্য করে স্পিকার এমপিদের উদ্দেশে বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের আন্তর্জাতিক রীতি উল্লেখ করে স্পিকার বলেন, সংসদে অনেক সদস্য প্রবেশের সময় চেয়ারের প্রতি কোনো ধরনের সম্মান দেখান না, আবার বের হওয়ার সময়ও একই অবস্থা দেখা যায়। বিশ্বের অনেক সংসদে প্রবেশ ও প্রস্থানের সময় মাথা নত করা, সালাম দেওয়া বা সম্মান জানিয়ে যাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু আমাদের সংসদে অনেকেই এসব নিয়ম মানছেন না বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
অধিবেশন চলাকালে চলাফেরা ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে স্পিকার বলেন, একজন সদস্য যখন বক্তব্য দেন, তখন অন্যদের মাঝপথ দিয়ে চলাচল করা ঠিক নয়। কিন্তু এটি নিয়মিতভাবে ঘটছে। পাশাপাশি অনেক সদস্য সংসদে মোবাইল ফোনে কথা বলছেন, যা সংসদীয় শৃঙ্খলার পরিপন্থী। তিনি এমপিদের মোবাইল ফোন সাইলেন্ট বা মিউট করে রাখার আহ্বান জানান।
সংসদ কক্ষে খাবার গ্রহণের ঘটনাকেও তিনি অনুচিত হিসেবে উল্লেখ করে বলেন, সংসদে ইতোমধ্যে একজন সদস্যকে খাবার গ্রহণ করতে দেখা গেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। সংসদে পানাহারের কোনো বিধান নেই। অতীতের সংসদীয় ঐতিহ্য বজায় রাখা সবার দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
শেষে নতুন সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, যারা নতুনভাবে সংসদে এসেছেন, তারা যেন ‘রুলস অব প্রসিডিউর’ ভালোভাবে পড়ে নিজেদের প্রস্তুত করেন। এতে তাদের কাজ সহজ হবে এবং অপ্রয়োজনীয় মন্তব্য এড়ানো সম্ভব হবে। পাশাপাশি তিনি জানান, দর্শক গ্যালারিতে থাকা ব্যক্তিদের সঙ্গে কিছু সদস্যের হ্যান্ডশেক করাও অনুচিত আচরণ হিসেবে দেখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল