×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

“ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনীর’ পুনর্বাসন কেন্দ্র”

২০২৬ এপ্রিল ২১ ২১:০৫:২৮

“ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনীর’ পুনর্বাসন কেন্দ্র”

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে কলেজের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে দেশীয় অস্ত্র ও হেলমেট পরে হামলায় অংশ নিতে দেখা গেছে।

এই ঘটনার প্রতিবাদে রাত ৮টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ছাত্রলীগের কুখ্যাত ‘হেলমেট বাহিনী’ এখন ছাত্রদলের ব্যানারে সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, “ছাত্রলীগের যে হেলমেট বাহিনী আগে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাত, তারা এখন ছাত্রদলে কীভাবে জায়গা পেল? বর্তমানে ছাত্রদল হচ্ছে এসব সন্ত্রাসীদের পুনর্বাসন সেন্টার। তারা একের পর এক কমিটি দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসন করছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজে আগের একটি সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি কলেজের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় চট্টগ্রাম কমার্স কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশসহ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে এবং মাথায় হেলমেট পরে হামলায় অংশ নিতে দেখা যায়।

সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রদল পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ মিছিলে বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত