ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাজেটের আগেই ৯ম পে স্কেলের দাবি, রাজপথে নামছেন কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগেই ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। দাবি আদায়ে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে একটি বৃহৎ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বার্তায় এই নতুন কর্মসূচির কথা জানান।
সংবাদ বার্তায় বলা হয়, ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছর পার হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এই সময়ে তেলের দাম বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। আবদুল মালেক বলেন, “সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা এই স্বল্প বেতন দিয়ে বর্তমান বাজারে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে। ১১ বছরে দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি। যারা বলেন বেতন বাড়লে দ্রব্যমূল্য বাড়ে, তারা হয়তো গত ১১ বছর দেশেই ছিলেন না। কারণ বেতন না বাড়লেও এই সময়ে পণ্যের দাম বহুগুণ বেড়েছে।”
সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০১৫ সালের পর দেশে চারটি সরকারের পরিবর্তন (আওয়ামী লীগ দুই বার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার) হলেও কেউ সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিয়ে ভাবেনি। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও কর্মচারীরা সব সময় অবহেলিত রয়ে গেছে।
সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ কমাতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে:
১. সচিব পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত সুপারিশ দ্রুত জমা দেওয়া।
২. বাজেট বরাদ্দের মাধ্যমে দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়ন করা।
৩. তিনটি টাইম স্কেল পুনরায় চালু করা।
৪. শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা বহাল রাখা।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে। আগামী বাজেটে এই দাবিগুলোর প্রতিফলন না ঘটলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করবে বলে বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে