ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিপাকে ফ্রান্সের অর্থনীতি; বড় ধাক্কা খেলো বাজেট
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ইরান কেন্দ্রিক ভূ-রাজনৈতিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতির ওপর। দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন, এই পরিস্থিতির কারণে ফ্রান্সকে প্রায় ৪০০ থেকে ৬০০ কোটি ইউরো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। মূলত সরকারি বন্ডের মুনাফার হার বেড়ে যাওয়ায় ঋণের সুদ পরিশোধের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা রাষ্ট্রের বাজেটে বাড়তি ৩৬০ কোটি ইউরোর বোঝা তৈরি করেছে।
পরিস্থিতি সামাল দিতে সরকার বেশ কিছু উন্নয়নমূলক ব্যয় স্থগিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নুর প্রশাসন স্পষ্ট করেছে যে, জনগণের ওপর বাড়তি চাপ কমাতে তারা সরাসরি বাজেট কাটছাঁট করবে না। এর পরিবর্তে, জ্বালানি তেলের বর্ধিত দামের কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা প্রশমনে নতুন করে সহায়তামূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে পরিবহন, মৎস্য ও কৃষি খাতের মতো জ্বালানি-নির্ভর পেশাজীবীদের সহায়তায় বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার।
ফ্রান্সের বাজেট ঘাটতি বর্তমানে ইউরোজোনের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ, যার ফলে সরকার সতর্ক অবস্থান নিয়েছে। কেবল অত্যন্ত প্রয়োজনীয় কিছু খাতে সহায়তার নীতি বজায় রাখা হচ্ছে।
এদিকে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ বাড়ছে। কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলো জ্বালানি তেলের ওপর বিদ্যমান ২০ শতাংশ ভ্যাট কমিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবের দাবি তুলেছে। অন্যদিকে, কট্টর বামপন্থীরা জ্বালানি তেলের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। সরকারের চ্যালেঞ্জ এখন বাজেট ঘাটতি সামলানো এবং একইসাথে জনরোষ থেকে বাঁচা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত