ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বুধবার থেকে সপ্তাহে দুইদিন ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তাহের বাকি তিন কার্যদিবসে (রবিবার থেকে মঙ্গলবার) শারীরিক উপস্থিতিতেই আদালত পরিচালিত হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এই সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে মামলার শুনানি ও বিচার কাজ সম্পন্ন করতে হবে।
এদিকে, সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন একদল আইনজীবী। সপ্তাহের প্রতি কার্যদিবসেই সশরীরে উপস্থিত থেকে আদালতের কার্যক্রম চালু রাখার দাবিতে তারা দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধন করেন।
‘সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে আইনজীবীরা বলেন, আদালতের নিয়মিত কার্যক্রম সশরীরে হওয়াই বাঞ্ছনীয়। মানববন্ধনে সিনিয়র আইনজীবী তৈমুর আলম খন্দকার, মোকছেদুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, চঞ্চল কুমার বিশ্বাস ও ইয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল