ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, নতুন কৌশলের ইঙ্গিত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির পরিবেশে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে সংলাপ মানে আত্মসমর্পণের শামিল, যা ইরান মেনে নেবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, যুক্তরাষ্ট্র ভুল ব্যাখ্যার ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং চাপ প্রয়োগ করে আলোচনাকে একতরফা করার চেষ্টা করছে।
গালিবাফ দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন করেছে। তার অভিযোগ, গত দুই সপ্তাহে সমুদ্রপথে উত্তেজনা বাড়ানো, নৌ অবরোধ জারি করা এবং ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনা ঘটেছে।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরান ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে নতুন কৌশল প্রয়োগ করা হবে। “আমাদের হাতে নতুন তাস আছে”—এমন ইঙ্গিতও দেন তিনি।
এদিকে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে সম্ভাব্য নতুন দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পারস্পরিক অভিযোগ ও সমুদ্রপথে উত্তেজনার কারণে সংলাপের পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে।
ইরানের সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো ধরনের উত্তেজনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে দেশটি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিভিন্ন মাধ্যমে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের মুখে কোনো আলোচনায় তারা অংশ নেবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত