ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৭ বছরের শিশুকে আইসক্রিমের লোভ দেখিয়ে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় সাত বছরের এক কন্যাশিশুকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২০ এপ্রিল) দুপুরে শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় প্রতিবেশী মোহাম্মদ সোলাইমানের (৪২) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার পটিয়ায় জনৈক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত সোলাইমানও একই বাড়ির পাশের ঘরে বসবাস করেন। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাইরে থাকাকালীন সোলাইমান ১০ টাকা ও আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার দুই দিন পর অভিযুক্তের স্ত্রী শিশুটির অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার জন্য তার মায়ের হাতে এক হাজার টাকা দেন। সম্প্রতি পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন পর বিদ্যুৎ বিল নিয়ে সোলাইমান ও তার স্ত্রীর সাথে ভুক্তভোগীর মায়ের বিবাদ শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সোলাইমানের স্ত্রী শিশুর মাকে মারধর করতে গেলে শিশুটি পরিবারের কাছে পূর্বের সেই পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে দেয়।
সর্বশেষ ১৯ এপ্রিল রাতে পুনরায় বিদ্যুৎ বিল নিয়ে বিবাদের সময় সোলাইমান শিশুটির মাকে মারধর এবং শিশুটিকে নিয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ করলে ঘটনাটি জানাজানি হয়। পরে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের পরামর্শে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই