ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আজই ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আজই একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তবে ট্রাম্প ঠিক কোন সময়ের কথা বুঝিয়েছেন, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আজ কোনো চুক্তি স্বাক্ষরিত না হয়, তবে তিনি ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু উড়িয়ে দেবেন। তেহরানকে চাপে রাখতেই ট্রাম্প এমন কঠোর হুমকি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইসলামাবাদে শান্তি আলোচনা বা চুক্তি সইয়ের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে পাকিস্তানের উচ্চপর্যায়ের কয়েকটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, ইরান দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আগ্রহী হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন দফার আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করবেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর দীর্ঘ সময় পর গত ১১-১২ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমবারের মতো সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই আলোচনা কোনো সুরাহা ছাড়াই শেষ হয়।
উদ্ভূত পরিস্থিতির মাঝেই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার টেলিফোনে কথা বলেছেন। ইসলামাবাদে নতুন দফার আলোচনার বিষয়ে অনিশ্চয়তার মধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই ফোনালাপকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে