ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আগামীকাল শুরু এসএসসি, পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রকাশিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে। গত ১৫ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিনে এসব তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীদের জন্য মোট ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রে নির্ধারিত সময় মেনে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
এছাড়া উত্তরপত্রের ওএমআর ফরম সঠিকভাবে পূরণ করা, উত্তরপত্র ভাঁজ না করা এবং নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষা না দেওয়ার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ বা কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
ফলাফল প্রকাশের পর সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, আগে এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল