ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষাবোর্ড
নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষাকে ঘিরে যানজট ও জনদুর্ভোগ কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। এতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশের জন্য বলা হয়েছে, যাতে পরীক্ষা চলাকালে আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
শনিবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।
নোটিশে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্রগুলোর আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্বের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যা নির্বিঘ্নে সম্পন্ন করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর