ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য খাত নিয়ে চরম দুরবস্থার অভিযোগ শফিকুর রহমানের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংকটের সময় উদাসীন থাকা নয়, বরং দায়িত্ব নিয়ে তা মোকাবিলা করাই মূল কাজ। তিনি বলেন, “যখন পরিস্থিতি সংকটে পড়ে, তখন হাত গুটিয়ে থাকা যাবে না, বরং সমস্যার সমাধানে সক্রিয় হতে হবে।”
শনিবার (১৮ এপ্রিল) সকালে শ্যামলীতে শিশু হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।
হামের চিকিৎসায় আইসিইউ সুবিধা নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, সংসদে জানানো হয়েছিল প্রয়োজনীয় আইসিইউ রয়েছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ জায়গায় সেই সুবিধা নেই। শুধু অবকাঠামো নয়, প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের অভাবও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে “চরম দুরবস্থা” হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়ে তিনি দেখেছেন হাসপাতালের পরিবর্তে একটি বাজারের মতো পরিস্থিতি। সেখানে রোগীর চাপ অত্যধিক, কিন্তু জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, উন্নত সুশিক্ষা ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা ছাড়া একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। সংসদে সরকারি পক্ষের বক্তব্যে সমস্যার চিত্র পাওয়া যায় না, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, রাজধানীর আসাদগেট এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি সংকট প্রকৃত বাস্তবতা, যা স্বীকার করে সমাধান করতে হবে। পাম্পগুলো চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ জ্বালানি পাচ্ছে বলে তিনি জানান এবং বলেন, এই বিষয়টি সংসদে তুলে ধরা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি