ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষক নিয়োগে মেধার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা খাতে গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের মেধার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক নিয়োগে যোগ্য ও মেধাবীরা যাতে কোনোভাবেই বাদ না পড়েন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে এবং অতীতে কোনো অনিয়ম ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আয়োজিত নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের পাশে রয়েছে, তবে ভালো ফলাফল অর্জন করাই মূল লক্ষ্য হতে হবে। তিনি উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জনগণের টাকায় শিক্ষা গ্রহণ করছে এবং প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়। তাই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। অভিভাবকদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং নিজেদের পরিশ্রমের মাধ্যমেই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির প্রমুখ।
নবীণ বরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে দায়িত্বশীলতা, অধ্যবসায় এবং শিক্ষাজীবনে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত