ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বার কাউন্সিল নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আপাতত স্থগিত করা হয়েছে। জ্বালানি সংকটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৯ মে বার কাউন্সিলের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি—মোট ১৪টি পদে ভোট হওয়ার কথা ছিল।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির অনুরোধও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানানো হয়।
এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় ১৯ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতি তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪টি পদে সরাসরি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হন এবং তাদের মধ্য থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এডহক কমিটির মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত