ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তরপত্র সংরক্ষণে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন প্রক্রিয়া সুষ্ঠু রাখতে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে উত্তরপত্র সংরক্ষণ, পরিবহন ও মূল্যায়নের প্রতিটি ধাপে নিরাপত্তা ও সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিদিনের উত্তরপত্র যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষা শেষে এসব উত্তরপত্র উপজেলা থেকে জেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা হবে ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল।
পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এই কার্যক্রম ১৯ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এবং পার্বত্য তিন জেলায় তা সম্পন্ন করতে হবে ২১ এপ্রিলের মধ্যে। এ দায়িত্বে থাকবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
এছাড়া, বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর জন্য প্রয়োজনীয় অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তীতে ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার উত্তরপত্র ২২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জেলায় পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে। এ দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত নীতিমালা ও কর্মপরিকল্পনা মেনে নির্ধারিত সময়সূচির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি