ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বৈঠক-সেমিনারে ব্যস্ত রাজধানী, এক নজরে আজকের সূচি
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও রয়েছে নানা গুরুত্বপূর্ণ সভা-সেমিনার ও বৈঠকের আয়োজন। দিনের শুরুতেই এসব কর্মসূচির সময়সূচি জেনে নিলে সহজেই পরিকল্পনা সাজানো সম্ভব।
সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কিছু কর্মসূচির তথ্য তুলে ধরা হলো।
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাবু প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে দুপুর ১২টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।
সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে খিলগাঁও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ‘Seminar on GDP Compilation by BBS’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সচিব আলেয়া আক্তার এবং বিবিএস মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক উপস্থিত থাকবেন।
এছাড়া বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসি বাংলা গ্র্যান্ড বলরুমে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুপুর ১২টায় বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বৈশাখি মেলা-১৪৩৩’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত থাকবেন।
এদিকে দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মানি মার্কেটের জন্য কার্যকর রেফারেন্স রেট প্রণয়ন ও প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে