ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে সাময়িকভাবে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।
ব্যাংক সূত্র জানায়, নিয়মিত বোর্ড সভায় এমডি ওমর ফারুক খানের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও প্রশ্ন ওঠে। পরবর্তীতে পরিচালনা পর্ষদের সম্মিলিত সিদ্ধান্তেই তাকে সাময়িকভাবে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর তাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই বছরের এপ্রিলে তৎকালীন এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং পরে তাকে অপসারণ করা হয়। এরপর মো. ওমর ফারুক খান ওই পদে দায়িত্ব পান।
চুক্তি অনুযায়ী, মো. ওমর ফারুক খানকে ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর