ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি অধ্যাপকদের ‘ব্যর্থ’ মন্তব্যে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। নতুন সরকারের গুরুত্বপূর্ণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তাকে ঘিরে সমালোচনা ও ‘ব্যর্থ’ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়া, আরে আল্লাহ! এ যেন আমি জল্লাদ আসছি, ছাত্রদেরকে জবাই করতে। আর মিডিয়াগুলো একইভাবে বলে যাচ্ছে ব্যর্থ হয়ে গিয়েছে এই মন্ত্রী। আরে ভাই আমি কার জন্য কাজ করছি? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলে ফেলেন ব্যর্থ! কেউ কেউ বলে পদত্যাগ করেন। ওই শিক্ষক কি একবার ভেবেছেন, উনি কতটা ফ্রাস্ট্রেটেড?’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত দিয়ে ফেলছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়েই কাজ করতে চান তিনি। শিক্ষকদের সদিচ্ছা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এখন প্রয়োজন পরিবর্তন আনা। আসন্ন পরীক্ষার সময়সূচি নিয়েও বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি প্রশ্ন তোলেন, কেন হঠাৎ করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত