ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
“জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সংযোগের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব”
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শুধু জাতীয় পর্যায়ে নয়, বরং এলাকা ও মহল্লাভিত্তিক জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সরাসরি সংযোগ গণতন্ত্রকে শক্তিশালী করে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাগরিক সেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আয়োজিত প্রথম উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক চর্চা জোরদার করতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে নিয়মিত টাউন হল সভা আয়োজন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিত উন্মুক্ত সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা রমজান মাসে সম্ভব না হলেও এখন থেকে ধারাবাহিকভাবে চলবে।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে পারলে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব।
সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা