ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্থানীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল ঠিক করেছে জাতীয় পার্টি। দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সঙ্গে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় দলের চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং সূচনা বক্তব্য দেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সভায় সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ দেশের চলমান জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সারাদেশে শিশুদের হামের টিকা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন ব্যক্তি ও পেশাজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব মামলার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ-এর উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার ওপর জোর দিয়ে তিনি বলেন, দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে পারলে জনগণ আবারও জাতীয় পার্টির ওপর আস্থা রাখবে।
সভায় আরও বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি