ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধ থামাতে ইসলামাবাদে বসছে ইরান-মার্কিন বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই বহুল আলোচিত শান্তি আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বৈঠককে ঘিরে ইসলামাবাদজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সরকারি স্থাপনা ও বিদেশি দূতাবাসসমৃদ্ধ ‘রেড জোন’ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কড়া নজরদারি জোরদার করেছে।
দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার নির্ধারণ করা হয়েছে, যেখানে থেকে তারা বৈঠকসংক্রান্ত খবর সংগ্রহ করতে পারবেন।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দল শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছায়। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ও আইনপ্রণেতা।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এয়ার ফোর্স টু বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার সফরকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে আলোচনার এজেন্ডা কিংবা মার্কিন প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
এত প্রস্তুতির মধ্যেও আলোচনার ফলাফল নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এই সংলাপের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইরান শুরু থেকেই বলে আসছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনায় লেবানন ফ্রন্টকেও অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে বর্তমান আলোচনায় লেবানন সরাসরি অন্তর্ভুক্ত নয়। এই মতভেদের কারণে বৈঠকের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছিলেন, ইরান এই বৈঠকে ১০ দফার একটি প্রস্তাব উপস্থাপন করবে। যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং দূতাবাস এটিকে ‘সময়ের আগে দেওয়া তথ্য’ বলে উল্লেখ করে।
উভয় পক্ষ আলোচনায় আশাবাদ প্রকাশ করলেও নিজ নিজ শর্ত পূরণ না হলে কঠোর সামরিক অবস্থান নেওয়ার ইঙ্গিতও দিয়েছে। ফলে ইসলামাবাদের এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে