ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনে প্রবাসীরা দেশে প্রায় ৯৭.৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭৭.৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ১১ হাজার ৮৯৫ কোটি টাকার সমান। এর মধ্যে গত বুধবার একদিনেই দেশে এসেছে প্রায় এক হাজার ৮৫৪ কোটি ৪০ লাখ টাকার প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। ফলে বছরে মোট প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০.৫ শতাংশ।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী আয়ের এ ধারা ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অর্থনীতিবিদদের মতে, এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর