ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিসিআই সদস্যপদ পেল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নতুন এক মাইলফলক অর্জন করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এখন আনুষ্ঠানিকভাবে বিজনেস কনটিনিউটি ইনস্টিটিউটের (বিসিআই)-এর কর্পোরেট সদস্যপদ পেয়েছে। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সদস্যপদ অর্জনের ফলে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং আধুনিক ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংক তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিদ্যমান বিজনেস কনটিনিউটি প্ল্যান (বিসিপি) ভার্সন ২.০ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ায় বিসিআই-এর সদস্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো সংকট বা জরুরি পরিস্থিতিতেও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা সহজ হবে।
বিসিআই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা, যা ব্যবসায়িক ধারাবাহিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে থাকে। এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার ফলে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম আরও উন্নত ও কার্যকর করতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর