×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল বিএসসিসিএল

২০২৬ এপ্রিল ০৮ ১৭:৪৬:০৯

ইন্টারনেট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল বিএসসিসিএল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল) জানিয়েছে, দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ চলাকালে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। এ সময় ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেটের সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।

সংস্থাটি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এবং সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। ওই দিন রাত ১০টা থেকে মেরামত শুরু হয়ে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চলবে। মোট ৩ দিন ৮ ঘণ্টা এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

এ কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ও ধীরগতি দেখা দিতে পারে।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুততার সঙ্গে মেরামত কাজ সম্পন্নের চেষ্টা চলছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় নিশ্চিত করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত