ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে ৫১ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ মোট ৫১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ থেকে ২০ গ্রেডের ১২টি ক্যাটাগরির পদে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের মধ্যে রয়েছে ফটোজিওলজিক টেকনিশিয়ান (১টি), সার্ভেয়ার (৩টি), পরীক্ষাগার সহকারী (১টি), সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (৬টি), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩টি), কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩টি), জাদুঘর পরিচারক (২টি), ড্রাইভার গ্রেড-২ (৫টি), ড্রিলিং অ্যাসিসটেন্ট গ্রেড-২ (৬টি), পরীক্ষাগার পরিচারক (১টি), অফিস সহায়ক (১৫টি) এবং নিরাপত্তা প্রহরী (৫টি)। এসব পদের জন্য বেতন স্কেল সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী নির্ধারিত হয়েছে।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। তবে সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন সেই কর্মচারীরা, যারা সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে কমপক্ষে দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মরত আছেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেঅনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি পদভেদে নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফরম জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ০৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৮ এপ্রিল ২০২৬, বিকেল ৫টায়।
বিস্তারিত দেখতেক্লিক করুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা