ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সংরক্ষিত আসনে ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেবে সরকার: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় রাজপথে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিন রাজনীতিতে সম্পৃক্ত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এমন যোগ্য প্রার্থীদেরই বাছাই করা হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, নারীদের নেতৃত্বে এগিয়ে আসা দেশের জন্য ইতিবাচক। নারীরা যত দ্রুত নেতৃত্বে আসবে, ততই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবিধানের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য নারীদের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেবেন। সংসদ নেতা সব দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবেন যাতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, বাস্তবে যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন এবং সংসদে কার্যকর অবদান রাখতে সক্ষম, তাদেরই মনোনয়ন প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যথাযথ ও গ্রহণযোগ্য হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সন্ত্রাসবিরোধী আইন প্রসঙ্গে প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, দেশের আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের বিচার হবে। অপরাধীর বিচার নিশ্চিত করা হবে, আর নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হবে। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও জানান তিনি। অতীত সরকারের কর্মকাণ্ডের বিচারও আইনের মাধ্যমেই সম্পন্ন হবে।
সংসদের কার্যক্রম ও অর্ডিনেন্স প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে ৪৪টি অর্ডিনেন্স পাস হয়েছে। কয়েকটি অর্ডিনেন্স একত্র করে বিল আকারে পাস করা হচ্ছে। অবশিষ্ট বিষয়গুলো নিয়ে শিগগিরই মোট ১৩৩টি অর্ডিনেন্স নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, কাজের চাপ সামাল দিতে আগামী শুক্রবারও সংসদের অধিবেশন চলবে, যেখানে দুইটি সেশন অনুষ্ঠিত হবে। জনগণের স্বার্থে কাজ করাই তাদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এটি একটি নিয়মিত কার্যক্রম, যেখানে সংসদ সদস্যদের দায়িত্ব, করণীয় এবং সংসদে উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ই্এইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর