ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইলিশ উৎপাদনে সমন্বিত উদ্যোগের আহ্বান মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ইলিশের উৎপাদন বাড়াতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বিশ্বে উৎপাদিত জাটকার বড় অংশই চাঁদপুর অঞ্চলে পাওয়া যায়, তাই এ এলাকার গুরুত্ব ও দায়িত্বও বেশি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৮০ সালের আগে দেশে মোট মাছ উৎপাদনের প্রায় ২০ শতাংশ ছিল ইলিশ। পরবর্তীতে কিছুটা কমে গেলেও বর্তমানে আবার উৎপাদন বাড়ছে এবং এখন তা পাঁচ লাখ মেট্রিক টনেরও বেশি। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০০৩-০৪ সাল থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে।
তিনি আরও জানান, জাটকা নিধনে কারেন্ট জালের ব্যবহার গত ১০-১৫ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নেট ফ্যাক্টরিগুলো মূলত নির্দিষ্ট উদ্দেশ্যে অনুমোদিত হলেও কিছু অসাধু ব্যক্তি কারেন্ট জাল তৈরি করছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রতি বছর ২০ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন করা। পাশাপাশি নদীদূষণ ইলিশসহ সামগ্রিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, তাই নদীদূষণ প্রতিরোধে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানের আগে মন্ত্রী তিন নদীর মোহনা পরিদর্শন করেন এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের প্রশংসা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত