ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয়’
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা পালনে টালবাহানা করা হচ্ছে, যা দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা সরকারগুলো শেষ পর্যন্ত জনগণের জন্য সুফল বয়ে আনতে পারেনি।
এ সময় দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভায় সুজনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায়ই সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত হওয়া উচিত।
আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জুলাই জাতীয় সনদে উল্লেখ রয়েছে। তারা আরও বলেন, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে এই সনদের বাস্তবায়ন ও তার কার্যকর পদ্ধতির ওপর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা