ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ: রুমিন ফারহানার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। তার ভাষ্য, প্রায় সব বিশ্ববিদ্যালয়েই দলীয় বিবেচনায় ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল করা দোষের কিছু নয়, তবে দলীয় পরিচয় ছাড়া যদি যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পাওয়া যায়, সেটি উদ্বেগজনক।
বক্তব্যের একপর্যায়ে তার নির্ধারিত সময় শেষ হলে অধিবেশনের স্পিকারের দায়িত্বে থাকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল মাইক বন্ধ করে দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন