ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তরুণদের কর্মসংস্থান নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট
নিজস্ব প্রতিবেদক: তরুণদের কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি খুঁজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সপ্তম বাংলাদেশ ইকনোমিকস সামিট’। তিন দিনব্যাপী এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইকনোমিকস স্টাডি সেন্টার’ (ইএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনসংখ্যাগত লভ্যাংশের বাইরে: যুব কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার’।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
সামিটের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে এ ধরনের কাজে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি এবং তা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রকাশিত একটি গবেষণা জার্নালের মোড়ক উন্মোচনও করেন উপাচার্য। তিনি এই উদ্যোগকে ‘সাহসী’ ও ‘অসাধারণ’ আখ্যা দিয়ে বলেন, একাডেমিক এমন কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইকনোমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন একাডেমিক গবেষণা, বাস্তব অভিজ্ঞতা এবং শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে