ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাবেক স্পিকার শিরীন শারমিন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গ্রেপ্তারের পর সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে হাজির করা হয়েছে। আদালতে তার বিরুদ্ধে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেন।
এর আগে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে আনা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
এরও আগে ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সকালে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি স্পিকার নির্বাচিত হন। শিরীন শারমিন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পদত্যাগের আগ পর্যন্ত টানা ওই পদে ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার নামসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আরও ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন টিপু মুনশি। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর