ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত বৈঠকের পর ১১ দলীয় জোট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বৈঠক শেষে এ তথ্য সাংবাদিকদের জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সরকার জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে এবং সেটিকে অবমূল্যায়ন করছে। তার ভাষ্য, সংস্কার ইস্যুতে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছিল, তা এখন ভেঙে পড়ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে এবং সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তারের ঘটনা ঘটছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
মামুনুল হক বলেন, ১১ দলীয় জোট যেকোনো মূল্যে ‘নব্য ফ্যাসিবাদ’ প্রতিহত করবে এবং গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার করবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বিকেল থেকে গণভোটের পক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ শুরু হবে। এরপর ১১ এপ্রিল উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার আয়োজন করা হবে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের অবস্থানই বিরোধী দলগুলোকে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য করছে। তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে জনগণের মধ্যে বিস্ময় রয়েছে বলে মন্তব্য করেন।
তিনি দাবি করেন, গণভোটের রায়ের পর বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ কার্যত গুরুত্ব হারিয়েছে এবং সংসদে এক ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সংবিধান সংশ্লিষ্ট নতুন সংকট তৈরি হচ্ছে।
গোলাম পরওয়ার আরও বলেন, জ্বালানি সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে বিরোধী দলকে মত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না। পাশাপাশি দিল্লির আগ্রাসনবিরোধী অবস্থান নেওয়াদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার বিষয়টিও তিনি সমালোচনা করেন।
শেষে তিনি বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে ১১ দলীয় জোটের নেতারা জানান, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা
- ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- ইরানের ভেতরে আটকা মার্কিন ক্রু, উদ্ধার অভিযানে তুমুল লড়াই