ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গুমকে মানবতাবিরোধী অপরাধ গণ্য করে সংসদে বিল পাস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ পাস হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের আইনি পথ আরও সুস্পষ্ট করা হলো। সংশোধিত আইনে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলটির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার মাধ্যমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এর বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করা হয়েছে। তার মতে, এই সংশোধনের মাধ্যমে গুমের বিচার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে এবং পূর্বে এ বিষয়টি মানবতাবিরোধী অপরাধের তালিকায় না থাকলেও এখন তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, গুম সংক্রান্ত বিচারব্যবস্থায় সরকারের সদিচ্ছা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও এই বিল পাসের মাধ্যমে সংসদ ও দেশবাসীর সামনে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়েছে। তিনি দাবি করেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিল পাসের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, নির্ধারিত সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেবেন তারা এবং এ মুহূর্তে এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে চান না।
আলোচনার এক পর্যায়ে স্পিকার মেজর হাফিজ উদ্দিন সংসদের বাইরের মন্তব্য নিয়ে আইনমন্ত্রীকে সতর্ক করে বলেন, সংসদীয় আলোচনার মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখা উচিত এবং বাইরের মন্তব্য নিয়ে এখানে আলোচনা প্রাসঙ্গিক নয়।
এর আগে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধনের অংশ হিসেবে এই বিলটি সংসদে আনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সংশোধনের ফলে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার আইনি কাঠামো আরও সুসংহত হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর