ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুদ্ধ নিয়ে কঠোর অবস্থান জানাল ইরান সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এ বক্তব্যে পরিস্থিতির প্রতি তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবেন, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি।’
তিনি বলেন, শত্রুপক্ষকে অবশ্যই তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হবে। কারণ এই যুদ্ধের পর এমন এক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে হবে, যেখানে ভবিষ্যতে আর কোনো সংঘাতের পুনরাবৃত্তি না ঘটে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া আরও বলেন, ভবিষ্যতে যুদ্ধ ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা প্রয়োজন, যাতে তারা আর কখনোই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এজন্য প্রতিরোধ সক্ষমতাও সেই অনুযায়ী বাড়ানো হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং শত্রুর হুমকির জবাব দিচ্ছে।
সবশেষে তিনি দাবি করেন, চলমান এই সংঘাতে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইতোমধ্যেই পরাজয়ের মুখে পড়েছে বলে ইরানের পক্ষ থেকে মনে করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর